ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির সদর উপজেলার এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের

2025-01-07T19:08:50+00:00
2025-01-07T19:08:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৭:০৮ পিএম   (ভিজিট : ২৬৩)
X

ঝালকাঠির সদর উপজেলার এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম সুদেব হালদার (২৮)। তিনি বেতরা গ্রামের সুব্রত হালদারের ছেলে। স্থানীয় বাউকাঠি বাজারে তিনি একটি মোবাইলের দোকান চালাতেন।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বাউকাঠি বাজারে সুদেবের একটি মোবাইলের দোকান  আছে। গতকাল রাত ১২টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হলে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে  হত্যা করে । সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মাথায় কোপের আঘাত দেখা গেছে, ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। সুরতহাল করার পর  লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy