সাবেক মেয়র মিন্টুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর

ঈশ্বরদী প্রতিনিধি

সারাবাংলা

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর

2025-01-08T20:25:05+00:00
2025-01-08T20:25:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাবেক মেয়র মিন্টুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৮:২৫ পিএম   (ভিজিট : ১৩২)
X

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (৮ জানুয়ারি) পাবনা আমলী আদালত-২ এর বিচারক মো. মোস্তাফিজুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মনিরুল ইসলাম জানান, মামলার সুষ্ঠু তদন্ত ও গুরুত্বপূর্ণ তথ্য উদ্‌ঘাটনের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকা থেকে আবুল কালাম আজাদ মিন্টুকে আটক করে তেজগাঁও থানা পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় ঈশ্বরদী থানায় গ্রেপ্তার দেখানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy