পিরোজপুরে সেনাবাহিনীর কম্বল বিতরণ

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুর শহরে মুচি সম্প্রদায়ের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।বুধবার বিকেলে ৭ পদাতিক ডিভিশন লেবুখালী ক্যান্টনমেন্টের

2025-01-08T20:28:58+00:00
2025-01-08T20:28:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে সেনাবাহিনীর কম্বল বিতরণ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৮:২৮ পিএম   (ভিজিট : ২৬৩)
X

পিরোজপুর শহরে মুচি সম্প্রদায়ের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। 

বুধবার বিকেলে ৭ পদাতিক ডিভিশন লেবুখালী ক্যান্টনমেন্টের মেজর কাজী জাহিদুল ইসলাম শহরের বড় মসজিদ মোড় এলাকায় মুচিদের দোকানে দোকানে গিয়ে তাদের হাতে কম্বল তুলে দেন ।

এ বছর শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে জেলার বিভিন্ন উপজেলায় নানা শ্রেণী পেশার দরিদ্র মানুষের মাঝে দেড় হাজার কম্বল বিতরন করেছে সেনাবাহিনী। তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এ বিষয়ে মেজর কাজী জাহিদুল ইসলাম জানান, শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে পিরোজপুর জেলার সদর ও বিভিন্ন উপজেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। এছাড়া লেবুখালী ক্যান্টনমেন্টের আওতায় বরগুনা,ঝালকাঠী, পটুয়াখালী ও ভোলা জেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরন হয়েছে ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy