আত্মগোপনে থেকে ফিরে ছেলের ঝুলন্ত লাশ দেখলেন বাবা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

জয়পুরহাটে নিজ বাসা থেকে এক পোশাক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় শহরের

2025-01-08T20:44:33+00:00
2025-01-08T20:44:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আত্মগোপনে থেকে ফিরে ছেলের ঝুলন্ত লাশ দেখলেন বাবা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৮:৪৪ পিএম   (ভিজিট : ৪৩৭)
X

জয়পুরহাটে নিজ বাসা থেকে এক পোশাক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় শহরের আরাফাত নগরের নিজ বাসার শয়নঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো তার ঝুলন্ত লাশ উদ্ধার করে স্বজনরা। 

মৃত পোশাক ব্যবসায়ী হলেন ওয়াকিল আহাম্মেদ অনিক (৩২)। তিনি জয়পুরহাট মোটরশ্রমিক ইউনিয়নের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের একমাত্র ছেলে। শহরের প্রধান সড়কের পাশে স্বাক্ষর প্লাস নামে পোশাকের একটি দোকান রয়েছে তার।

স্থানীয় বাসিন্দারা জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জয়পুরহাট মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। ওয়াকিল আহাম্মেদ অনিক তাদের বাসায় ছিলেন। তিনি ব্যবসার পাশাপাশি বাবার পরিবহন ব্যবসাও দেখভাল করতেন। আত্মগোপনে থাকার পর মোটরশ্রমিক নেতা রফিকুল ইসলাম মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১২টার দিকে শহরের আরাফাত নগরের তার বাসায় আসেন। ছেলে অনিক নিজে এসে বাসার দরজা খুলে দিয়েছিলেন। 

আজ বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে গৃহপরিচারিকা বাসায় এসে অনিকের ঘরে গিয়ে ডাকাডাকি করেন। তিনি ঘর থেকে বের হচ্ছিলেন না দেখে গৃহপরিচারিকা  ঘরে ঢুকে অনিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় অনিকের বাবা ও বাসার ভাড়াটিয়ারা ছুটে আসেন। পরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ নামানো হয়।

প্রতিবেশী এক তরুণ বলেন, অনিক ভাই খুব ভালো মানুষ ছিলেন। তিনি কেন আত্মহত্যা করলেন তা ভেবে পাচ্ছি না। আত্মগোপনে থাকার পর গতকাল (মঙ্গলবার) রাতে অনিক ভাইয়ের বাবা রফিকুল ইসলাম চাচা নিজ বাসায় এসেছেন। অনিক ভাই রাতে বাসার দরজা খুলে দিয়েছিলেন। আজ সকালে অনিক ভাইয়ের নিথর দেহ দেখতে হবে তা কখনও ভাবতে পারিনি।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ছেলে ওয়াকিল আহাম্মেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy