কুয়েটে ২০২৪-২০২৫ সেশনের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা শনিবার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নিজস্ব ব্যবস্থাপনায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের

2025-01-09T19:08:36+00:00
2025-01-09T19:08:36+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কুয়েটে ২০২৪-২০২৫ সেশনের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা শনিবার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৭:০৮ পিএম   (ভিজিট : ৪৫৮)
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নিজস্ব ব্যবস্থাপনায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১১ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি। 

সেশনজট নিরসনের জন্য এবছর পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে সবার আগে পরীক্ষা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (১১ জানুয়ারি) মোট ১১টি কেন্দ্রে সকাল ৯-৩০ ঘটিকা হতে দুপুর ১২-৩০ ঘটিকা পর্যন্ত এবং মুক্তহস্ত অংকন দুপুর ১২-৪৫ ঘটিকা থেকে দুপুর ১-৪৫ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে যার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য ৫ টি আসন সংরক্ষিত। 

এ বছর ভর্তি পরীক্ষায় মোট ২৪,৫২৭ (চব্বিশ হাজার পাঁচশত সাতাশ) জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে। ৩ ঘন্টা ব্যাপী সর্বমোট ৫০০ নম্বরের mcq পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি.আর্ক কোর্সে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের mcq পরীক্ষা ছাড়াও আলাদাভাবে ১ ঘন্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবছর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা কুয়েট ছাড়াও খুলনার ১০টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 

কেন্দ্রে সমূহ ও আসন সংখ্যা হলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রোল নং ৫০০০১-৫৭১৪৪ পর্যন্ত মোট ৭১৪৪ জন), খুলনা বিশ্ববিদ্যালয় (রোল নং ৫৭১৪৫-৬২০৮৪ পর্যন্ত মোট ৪৯৪০ জন), রেভারেন্ড পল্স হাইস্কুল খুলনা ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা (রোল নং ৬২০৮৫-৬৩৮৪৩ পর্যন্ত মোট ১৭৫৯ জন), বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনা (রোল নং ৬৩৮৪৪-৬৬৩৪৩ পর্যন্ত ২৫০০ জন), সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ খালিশপুর খুলনা (রোল নং ৬৬৩৪৪-৬৮৮৪৩ পর্যন্ত মোট ২৫০০ জন), সরকারি মহিলা কলেজ বয়রা খুলনা (রোল নং ৬৮৮৪৪-৭০৮৪৩ পর্যন্ত মোট ২০০০ জন), সরকারি মডেল স্কুল এন্ড কলেজ বয়রা খুলনা (রোল নং ৭০৮৪৪-৭২১৪৩ পর্যন্ত মোট ১৩০০ জন), সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ খুলনা (রোল নং ৭২১৪৪-৭৩০৪৩ পর্যন্ত মোট ৯০০ জন), সরকারী এম.এম. সিটি কলেজ খুলনা (রোল নং ৭৩০৪৪-৭৩৮৯৫ পর্যন্ত মোট ৮৫২ জন, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা (রোল নং ৭৩৮৯৬-৭৪৫২৭ পর্যন্ত মোট ৬৩২ জন) শিক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হয়েছে। 

পরীক্ষা কেন্দ্রে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার্থীকে যানজটের বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্বে নির্ধারিত কেন্দ্রে আসার জন্য আহবান জানানো হয়েছে। এছাড়া বিশেষভাবে উল্লেখ্য, প্রত্যেক শিক্ষার্থীর জন্য নির্ধারিত আসন ছাড়া কোন ভাবে অন্যকোন কক্ষে/কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy