মঠবাড়িয়ায় প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রর উদ্যোগে জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের জন্য ৩০টি উপকরন

2025-01-09T19:14:54+00:00
2025-01-09T19:14:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৭:১৪ পিএম   (ভিজিট : ৩৩৫)
X

পিরোজপুরের মঠবাড়িয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রর উদ্যোগে জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের জন্য ৩০টি উপকরন ও কম্বল বিতরণ করেন।

জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ২০ জনকে হুইল চেয়ার, ৩ জনকে ট্রাই সাইকেল, ২ জনকে ডিজিটাল সাদা ছড়ি, ১ জনকে এ্যালবো ক্র্যাচ, ১ জনকে অক্সিলারি ক্র্যাচ ও ২ শিশুকে শিশু কর্ণারসহ কম্বল প্রদান করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সেলিম, উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম, সহকারী কমিশনার ভূমি মো. রাইসুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. ফিরোজ আলম, বিভিন্ন রাজনৈতিক ব‌্যা‌ক্তি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদে পরিদর্শনের সময় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ বিনির্মানে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। 

তিনি আরও বলেন, মঠবাড়িয়ার উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি ২০২৪-২০২৫ অর্থ বছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় পানিতে ডুবে শিশু মৃত পরিবারকে চেক প্রদান, উপজেলা পরিষদে “সম্প্রীতি সরোবর” শাপলা চত্বর, সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান ফটক, বালুর মাঠে গোলঘর উদ্বোধন করেন। 

এছাড়া ভূমি অফিস, প্রেসক্লাব পরিদর্শনসহ শিক্ষক, সরকারী কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আলাদা আলাদা মতবিনিময় করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy