সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র তৈরির অভিযোগে বগুড়ায় গ্রেফতার ৯

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) তৈরির অভিযোগে বগুড়া শহরের শাপলা মার্কেট থেকে নয়জনকে গ্রেপ্তার

2025-01-09T19:26:50+00:00
2025-01-09T19:26:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র তৈরির অভিযোগে বগুড়ায় গ্রেফতার ৯
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৭:২৬ পিএম   (ভিজিট : ৪১১)
X

বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) তৈরির অভিযোগে বগুড়া শহরের শাপলা মার্কেট থেকে নয়জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় শহরের শাপলা মার্কেটে একাধিক প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ওই নয়জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়। 

গ্রেপ্তাররা হলেন, বগুড়া সদরের রাজু আহমেদ (৫০), আশরাফ আলী (৫৫), নবীন প্রামাণিক (২৭), কাহালু উপজেলার মনজুরুল ইসলাম মজনু (৩০), সদরের মো. মামুন (৩০), মুজাহিদুল ইসলাম সেলিম (৫২), মো. নাহিদ ইসলাম (১৯), সেজানুর রহমান (৩৬), গাবতলীর সোহেল রানা (২৫)। 

পুলিশ সূত্রে জানা যায়, শাপলা মার্কেটে কিছু প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠান জাল সামরিক পরিচয়পত্র তৈরি করছে এমন একটি গোপন সংবাদ ছিল যৌথবাহিনীর কাছে। এই তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় ওই মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করেন অনেকে। ওই সময় মিলু প্রিন্টিং প্রেসের ম্যানেজার রাজুসহ কয়েকজন আটক হন।পরবর্তীতে মজনু স্কিনপ্রিন্ট, শামিম গ্রাফিক্স নামে প্রতিষ্ঠান থেকেও কয়েকজনকে আটক করে যৌথবাহিনী।  

এ সময় জাল পরিচয়পত্র তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, বিশেষ প্রিন্টার ও স্ক্যানারসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়।বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মইনুদ্দীন বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন তারা। এরপর তাদের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ৪৭২, ৪৬৭ ও ৪৮৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

একটি গোপন সূত্র জানিয়েছে, মোটা অংকের টাকার বিনিময়ে মিলু প্রিন্টিং প্রেসের ম্যানেজার রাজু আহম্মেদ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের ভুঁয়া আইডি কার্ড এমনকি সরকারী ননজুডিয়াল জাল স্ট্যাম্প, মূল্যবান জাল কোর্ট ফি এবং পাকিস্তান ও বৃটিশ আমলের পুরাতন জাল স্ট্যাম্প তৈরি করে দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy