কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

উপজেলা বিএনপির সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রাউতি ইউনিয়ন সভাপতি আবুল হাসান রতন (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায়

2025-01-12T14:19:58+00:00
2025-01-12T14:19:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ২:১৯ পিএম   (ভিজিট : ২৬০)
X

উপজেলা বিএনপির সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রাউতি ইউনিয়ন সভাপতি আবুল হাসান রতন (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

আজ রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জে তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে। তাড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গতকাল শনিবার রাউতি ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। এতে আবুল হাসান রতন সভাপতি নির্বাচিত হন। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কমিটি মেনে না নিলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়।

এ ঘটনার জের ধরে আজ বেলা ১১টার দিকে দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ ৩ জন।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত ডাক্তার রতনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy