লিফলেট বিতরণকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী-নাগরিক কমিটির হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আলাদাভাবে লিফলেট বিতরণ কর্মসূচি পালনকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির

2025-01-12T17:23:39+00:00
2025-01-12T17:23:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লিফলেট বিতরণকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী-নাগরিক কমিটির হাতাহাতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ৫:২৩ পিএম   (ভিজিট : ২৯৪)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আলাদাভাবে লিফলেট বিতরণ কর্মসূচি পালনকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। 

আজ রবিবার পিরোজপুরের টাউন ক্লাব মাঠে এ ঘটনা ঘটে। উভয়পক্ষ কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করছিল।

পিরোজপুর থানার এসআই মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, দুপুর ১টার দিকে টাউন ক্লাব মাঠে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় কিছুটা উত্তেজনার দেখা দিলে দায়িত্বরত পুলিশ উভয় গ্রুপের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়।

স্থানীয়রা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাহনেওয়াজ অভি, রোদায়ান রিয়াদ, এমরান আহম্মেদ, আসমা আক্তার মিতু, জামান ইসলামের নেতৃত্বে ছাত্র প্রতিনিধিদের একটি দল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লিফলেট বিতরণ শুরু করে। তারা পৌর শহরের দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

অন্যদিকে দুপুর ১২টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকা থেকে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে পিরোজপুর জেলা সংগঠক মো. মুছাব্বির মাহামুদ ছানি, শহিদুল ইসলাম, সানজিদা আক্তারের নেতৃত্বে লিফলেট বিতরণ ও টাউন ক্লাব মাঠে সমাবেশ করে।

পরে দুপুর ১টার দিকে শহরের টাউন ক্লাব চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy