‘আওয়ামী লীগ সমর্থক’ শিক্ষককে পিটিয়ে স্কুলছাড়া করলেন যুবদল নেতা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কালিয়াকৈর উপজেলায় এক শিক্ষককে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে।রোববার দুপুরে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায়

2025-01-12T19:05:57+00:00
2025-01-12T19:05:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘আওয়ামী লীগ সমর্থক’ শিক্ষককে পিটিয়ে স্কুলছাড়া করলেন যুবদল নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ৭:০৫ পিএম   (ভিজিট : ২৬৯)
X

কালিয়াকৈর উপজেলায় এক শিক্ষককে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে।

রোববার দুপুরে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার এসআই জামিল হোসেন জানান। বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার সহকারী শিক্ষক মো. বসির উদ্দিনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে বসির উদ্দিন ও প্রধান শিক্ষক আনন্দ কুমার কথা বলছিলেন। এ সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ, যুবদলকর্মী রাকিব হাসান ও তাজিদ মিয়া লাঠিসোঁটা নিয়ে সেখানে প্রবেশ করেন।

তারা শিক্ষক বসির উদ্দিনকে বিদ্যালয়ের ফটকে নিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। বিষয়টি দেখে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রিজভী আহাম্মেদ সজিব তাকে বাঁচাতে যান। তখন তাকেও এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করা হয়। পরে বিদ্যালয়ের দপ্তরিসহ আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার বলেন, যুবদল নেতা রাশেদুল ইসলাম রনি, রাকিব হোসেনসহ কয়েকজন বিদ্যালয়ে প্রবেশ করে জোরপূর্বক ওই শিক্ষককে ধরে নিয়ে যায় এবং এলোপাতাড়ি মারধর করে।

অভিযোগের ব্যাপারে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনি বলেন, ওই শিক্ষক আওয়ামী লীগের রাজনীতি করতেন, যার কারণে তাকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে।

কালিয়াকৈর থানার এসআই জামিল হোসেন বলেন, শিক্ষকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে তাকে বিতাড়িত করতে চাইছে একটি পক্ষ। তারই জের ধরে যুবদলের কিছু লোক ওই শিক্ষককে মারধর করেছে।

যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা বলেন, যুবদলের কোনো নেতা শিক্ষককে মারধরের ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy