সুনামগঞ্জে নাক-কান কাটা যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের উকারগাঁও গ্রামে মনির হোসেন (৩০) নামে এক যুবকের নাক-কান কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার

2025-01-12T19:32:45+00:00
2025-01-12T19:32:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুনামগঞ্জে নাক-কান কাটা যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ৭:৩২ পিএম   (ভিজিট : ২৬২)
X

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের উকারগাঁও গ্রামে মনির হোসেন (৩০) নামে এক যুবকের নাক-কান কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১২ জানুয়ারি) সকালে গ্রামের একটি বোরো জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। নিহত মনির হোসেন উপজেলার উকারগাঁও গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে মনির হোসেনকে তার পরিচিত দুই ব্যক্তি ডেকে বাইরে নিয়ে যান। সারা রাত তিনি বাড়ি না ফেরায় সকালে তার পরিবার ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে উকারগাঁও গ্রামের একটি বোরো জমিতে মনিরের নাক-কান কাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। 

শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy