‘মুখ ফসকে’ ১৫ পুলিশ হত্যার ‘কৃতিত্ব’ নিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবনিযুক্ত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির

2025-01-12T20:15:08+00:00
2025-01-12T20:15:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘মুখ ফসকে’ ১৫ পুলিশ হত্যার ‘কৃতিত্ব’ নিলেন বিএনপি নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ৮:১৫ পিএম   (ভিজিট : ৩৪১)
X

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবনিযুক্ত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান ওরফে বাচ্চু বলেছেন, ‘সিরাজগঞ্জের এনায়েতপুরে যদি ১৫ জন পুলিশ নিহত না হতো, তাহলে বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভাঙতো না। আমরা সিরাজগঞ্জে আন্দোলন করে, বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়ে ২০২৪ সালের আন্দোলনকে ত্বরান্বিত করেছি।’

শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে মিল্ক ভিটার উদ্যোগে প্রাথমিক সমবায় সমিতির সদস্যদের নিয়ে মতবিনিময় সভায় এই বক্তব্য দেন তিনি। অবশ্য এই বক্তব্য ঘিরে আলোচনা-সমালোচনার পর একে ‘স্লিপ অব টাং’ বলে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

সরকার পতনের আগের দিন গত ৪ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের এক দফা আন্দোলন চলাকালে এনায়েতপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাকসহ ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। সেইসঙ্গে অস্ত্র লুট ও থানা ভবনে অগ্নিসংযোগ করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই পুলিশ সদস্য মারা যান।

বিএনপি নেতা সাইদুর ওই ঘটনায় কৃতিত্ব দাবি করে গত বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে মিল্ক ভিটার উদ্যোগে প্রাথমিক সমবায় সমিতির সদস্যদের নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন। এই বক্তব্যের ভিডিও তিনি তার নিজের ফেসবুকেও পোস্ট করেছিলেন। ভিডিও ফেসবুকে ভাইরাল হলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর থেকে ফেসবুকে পোস্ট করা সেই ভিডিও আর দেখা যাচ্ছে না।

ওই ভিডিও ফেসবুকে পোস্ট করে অনেকের মন্তব্য ছিল এরকম, ‘কারা পুলিশ হত্যা করেছিল, সেটা সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের মুখেই শুনুন। অথচ এই পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ বিশ্বাস এখন জেলে।’

এর পরিপ্রেক্ষিতে নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় সাইদুর রহমান বলেন, বৃহস্পতিবার মিল্ক ভিটার এক অনুষ্ঠানে আমার দেওয়া বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। এরপরও আমি যদি আমার “স্লিপ অব টাং” বা “হঠাৎ মুখ ফসকে” অতিরিক্ত কিছু বের হয়ে থাকে, সেজন্য আমি গভীর দুঃখ প্রকাশ করছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy