পাইকগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার পাইকগাছা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে একজন আহত হয়েছেন। আজ সোমবার (১৩ জানুয়ারী)

2025-01-13T20:32:27+00:00
2025-01-13T20:32:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাইকগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৮:৩২ পিএম   (ভিজিট : ১৬৮)
X

খুলনার পাইকগাছা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে একজন আহত হয়েছেন। আজ সোমবার (১৩ জানুয়ারী) বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে  উপজেলার গদাইপুর ফুটবল মাঠের সামনে মেইন রোডে সংঘর্ষ হয়।

নিহতরা হলেন, উপজেলার আকড়ঘাটা গ্রামের আবুল শেখ এর ছেলে রুহুল আমিন ( ৩০) ও একই উপজেলার মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩০), আহত হয়েছেন মোঃ হুসাইন(২২), হরিনগর, আমাদী, কয়রা।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার মালথ গ্রামের আবুল শেখের ছেলে রুহুল আমিন (৩০) একই গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩১) পাইকগাছা মৎস আড়ৎ থেকে কাজ শেষ করে বাড়িতে আসছিলো। প্রতিমধ্যে গদাইপুর ফুটবল মাঠের পাশে আসলে খুলনার দিক থেকে আসা কয়রা উপজেলার হরিনগর গ্রামের সালাম গাজীর ছেলে হুসাইন গাজী (২৩) বিচালী বোঝায় নছিমন গাড়ী ক্রস করার সময় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে যায়। রোগীদের অবস্থা আসংখ্যজনক হওয়ায় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুমেক হাসপাতালে প্ররন করা হয় এবং পথিমধ্যে দুজনের মৃত্যু হয়।

পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎক ইব্রাহিম খলিল গাজী জানান, মোটরসাইকেলে একসিডেন্টর তিন জন মারাত্বক আহত রোগী পথচারীরা হাসপাতালে ভর্তি করে। দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় খুমেক হাসপাতালে প্ররন করা হয়। পরে জানা যায় পথি মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ সবজেল হোসেন বলেন, আসংখ্য অবস্থায় তাদের খুলনায় নিয়ে গিয়েছিল সেটা আমি জানি কিন্ত মারা গেছে শুনছি। তবে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ থানায় আসেনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy