আগামী মাসে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক

ময়মনসিংহ ব্যুরো

জাতীয়

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই। এখন পরিস্থিতি

2025-01-14T17:14:08+00:00
2025-01-14T17:14:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগামী মাসে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৫:১৪ পিএম   (ভিজিট : ২৬১)
X

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে, তারা (ভারত) আর কাঁটাতারের বেড়া নিমার্ণ করছে না। বলা যায় অনেকটাই স্থিতাবস্থায় রয়েছে। 

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ বিভাগের আইনশৃঙ্খলা বাহিনী ও কৃষি অধিদপ্তরের কর্মকতার্দের সাথে সিটি করপোরেশনের শাহাবউদ্দিন মিলনায়তনে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শান্তি ফেরানোর লক্ষ্যে আগামী মাসে বিজিবি এবং বিএসএফ’র ডিজি পর্যায়ে আলোচনা হবে। যেহেতু আমাদের কিছু অসম চুক্তি করা হয়েছে, সেগুলো নিয়ে সেখানে আলোচনা হবে। এর আগে মন্ত্রণালয় থেকে তাদেরকে চিঠিও দেয়া হবে যেগুলো অসম আছে সেগুলো সমস্যা কিভাবে সমাধান করা যায়।

সারের কোন সংকট নেই জানিয়ে উপদেষ্টা আরও বলেন, আর যদি কেউ সারের কৃত্রিম সংকট করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে। কোন ডিলার যদি এসবের সঙ্গে জড়িত থাকেন তাহলে আগামী মাস থেকেই তাদের ডিলারশিপ চলে যাবে। কোন অবস্থায় তাদের ছাড় দেয়া হবে না। কৃষকরা দেশের প্রাণ, তারা অবশ্যই ন্যায্য মূল্যে সার পাবে।

সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি আরো বলেন, দেশের মিডিয়াগুলো সত্য সংবাদ প্রচার করায় বিদেশী মিডিয়াগুলোর অপপ্রচার কমে গেছে। মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy