১০ ভরি স্বর্ণের বারসহ যুবক আটক

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার মহানগরীর লবণচরা থানার সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে সোমবার রাতে প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণের বারসহ গোবিন্দ চন্দ্র দাস

2025-01-14T17:29:49+00:00
2025-01-14T17:29:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১০ ভরি স্বর্ণের বারসহ যুবক আটক
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৫:২৯ পিএম   (ভিজিট : ২০৬)
X

খুলনার মহানগরীর লবণচরা থানার সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে সোমবার রাতে প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণের বারসহ গোবিন্দ চন্দ্র দাস (৩৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

গোবিন্দ চন্দ্র দাস শরিয়তপুরের চন্দনকর রুদ্রগড় ইউনিয়নের যুগল চন্দ্র দাসের ছেলে।

কেএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোমবার রাতে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গোবিন্দ চন্দ্র দাস (৩৮) কে ২ পিস (ওজন ১০ ভরি) স্বর্ণের বারসহ হাতেনাতে আটক করেছে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১২ লাখ ৭০ হাজার টাকা। এ সংক্রান্তে তার বিরুদ্ধে লবণচরা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। একইসাথে স্বর্ণের উৎস এবং এর সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy