ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ

ধামরাই প্রতিনিধি

সারাবাংলা

ধামরাইয়ে জয়পুরা এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে পাশের খাল থেকে ভাস্যমান অবস্থায় এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে ধামরাই থানা

2025-01-14T17:34:51+00:00
2025-01-14T17:34:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ
ধামরাই প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৫:৩৪ পিএম   (ভিজিট : ৪৪৮)
X

ধামরাইয়ে জয়পুরা এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে পাশের খাল থেকে ভাস্যমান অবস্থায় এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

মঙ্গলবার সকাল বেলা ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকার আনোয়ার শফিং কমপ্লেক্সের পূর্বপাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত ব্যক্তির নাম পরিচয় পাওয় যায়নি। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি।

স্থানীয় এলাকাবাসী বলেন, আজ সকালে এলাকার লোকজন জয়পুরা বাজারে যাওয়ার সময় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে খালের মধ্যে একটি ভাস্যমান লাশ দেখতে পেয়ে ধামরাই থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে ধামরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছিয়ে ভাসমান লাশটি উদ্ধার করে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নাসির আহমেদ বলেন,ধামরাই উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ভাসমান একটি লাশ এলাকাবাসী দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে এখন পর্যন্ত লাশটির কোন নাম পরিচয় পাওয়া যায়নি এবং লাশের গায়ে তেমন কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy