টয়লেটের ভেতর পড়ে ছিল মা-মেয়ের লাশ

উখিয়া প্রতিনিধি

সারাবাংলা

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টয়লেট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে মরদেহ দুটি উদ্ধার করা

2025-01-14T18:05:00+00:00
2025-01-14T18:05:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টয়লেটের ভেতর পড়ে ছিল মা-মেয়ের লাশ
উখিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৬:০৫ পিএম   (ভিজিট : ২৯০)
X

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টয়লেট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন।
 
নিহতরা হলেন, ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৭৫ ব্লকের রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম (৫৫) ও তার মেয়ে সুবাইদা বিবি ( ১৮)। 

১৪ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার মৃত্যুঞ্জয় দে সজল জানান, টয়লেট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন জানান, মঙ্গলবার সকালে ৩ নম্বর মধুরছড়া ক্যাম্পে হত্যাকাণ্ডের ঘটনা শুনে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ পরে টয়লেট থেকে মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে । 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy