ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫টি ট্রাক জব্দ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫টি মাটি ভর্তি হাইড্রোলিক ট্রাক জব্দ করা হয়েছে।

2025-01-14T20:00:54+00:00
2025-01-14T20:00:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫টি ট্রাক জব্দ
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৮:০০ পিএম   (ভিজিট : ৩৪৩)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫টি মাটি ভর্তি হাইড্রোলিক ট্রাক জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫টি গাড়ির মালিককে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি ) গভীর রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার ভূমি সাবরিন আক্তার।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছুনটিয়া গ্রামে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে আসছিল প্রভাবশালী মাটি খেকোরা। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক সোমবার রাতে উপজেলা সহকারি কমিশনার ভূমি সাবরিন আক্তার এ অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫ টি হাইড্রোলিক ট্রাক জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫টি গাড়ির মালিককে ৫০ হাজার টাকা করে  মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনাকরে মার্টিভর্তি ট্রাক পরিবহনের দায়ে এক চালককেও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন আক্তার জানান, অভিযোগ ও তথ্য পেলে এ ধরনের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ ধ্বংসকারী যেকোন কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy