নওগাঁয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

পোরশায় মাইদুর রহমান নামের এক বিএনপি নেতার বুকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার

2025-01-14T20:17:40+00:00
2025-01-14T20:17:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নওগাঁয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৮:১৭ পিএম   (ভিজিট : ৪২৪)
X

পোরশায় মাইদুর রহমান নামের এক বিএনপি নেতার বুকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নিতপুর গানইর এলাকার একটি বিবাদমান আবাদি জমিতে দুর্বৃত্তরা বুকে ছুরি মেরে তাকে হত্যা করে। 

নিহত বিএনপি নেতা মাইদুর রহমান নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নিতপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য (মেম্বার) ছিলেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার নিতপুর ইউপির গানইর এলাকায় জমা-জমি নিয়ে কিছু ব্যক্তিদের সঙ্গে বিরোধ চলে আসছিল বিএনপি নেতা মাইদুর রহমানের।

মঙ্গলবার দুপুরে মাইদুর রহমান বিবদমান ওই জমিতে গেলে তার বিপক্ষের লোকজন একা পেয়ে তাকে মারপিট করার এক পর্যায়ে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা জানান, খবর পেয়ে পোরশা থানা পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy