ডাকাতি করতে এসে গৃহবধূকে গণধর্ষণ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাকাতিসহ গৃহবধূকে দলবেঁধে ধর্ষনের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির

2025-01-14T20:24:14+00:00
2025-01-14T20:24:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডাকাতি করতে এসে গৃহবধূকে গণধর্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৮:২৪ পিএম   (ভিজিট : ৫৫৬)
X

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাকাতিসহ গৃহবধূকে দলবেঁধে ধর্ষনের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার দুপরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-জেলার মান্দা উপজেলার চকজামদই গ্রামের আজির উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম পচা (২৯), একই গ্রামের লুৎফর রহমানের ছেলে তারেক হোসেন (২৬), একই গ্রামের মনির উদ্দিনের ছেলে সোলায়মান আলী (৩৮), নিয়ামতপুর উপজেলার জিলারপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে রিপন আলী (৩০), মান্দা উপজেলার গৌড়াবৌদ্দপুর গ্রামের মাসুদরানার ছেলে রকেট সরদার (৩২), একই উপজেলার বুন্দিপুর গ্রামের মাসিদুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৮) ও জেলার মহাদেবপুর উপজেলার চককন্দপপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে সাগর হোসেন (১৯)।

পুলিশ সুপার বলেন, গত ৯ ডিসেম্বর রাত ১১টায় মহাদেবপুর থানার খাজুর গ্রামে ডাকাতির উদ্দেশ্যে এক বাড়িতে প্রবেশ করে ডাকাত দলের সদস্যরা। তারা বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি স্বর্ণের চেইন, নগদ টাকা এবং একটি মোবাইল ফোন ডাকাতি করে। একপর্যায়ে ডাকাত দলটি গৃহবধূকে অপহরণ করে বাডি থেকে দূরে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে দলবেঁধে ধর্ষণ করে। 

খবর পেয়ে পুলিশ গ্রামবাসীর সহায়তায় গৃহবধূকে উদ্ধার করে। এই বিষয়ে ১০ জানুয়ারি মহাদেবপুর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হলে জড়িত ডাকাতদের সনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালায়। একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৭ সদস্যকে গ্রেপ্তার করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy