চট্টগ্রামে চেকপোস্টে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চেকপোস্টে সিএনজি অটোরিকশা তল্লাশির সময় পুলিশের ওপর হামলার অভিযোগে ২

2025-01-15T17:48:50+00:00
2025-01-15T17:48:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে চেকপোস্টে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৫:৪৮ পিএম   (ভিজিট : ১৪৪)
X

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চেকপোস্টে সিএনজি অটোরিকশা তল্লাশির সময় পুলিশের ওপর হামলার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- মোরশেদ খান (৩১) ও মো. করিম (৩৮)। আটককৃতরা একটি অটোরিকশার যাত্রী ছিলেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে আটককৃতরা পুলিশকে উদ্দেশ্য করা গালাগাল করতে দেখা গেছে৷ এসময় পুলিশ সদস্যদের সঙ্গে হাতাহাতি করতে দেখা গেলেও হামলার কোন দৃশ্য সেই ভিডিওতে দেখা যায়নি৷

তবে থানা পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যানবাহনে তল্লাশি চালানোর সময় পাঁচজন পুলিশ সদস্যের সাথে তর্কে লিপ্ত হন অভিযুক্তরা। এ সময় চিৎকার করে পুলিশের বিরুদ্ধে বিষোদগার করেন তারা। একপর্যায়ে পুলিশ সদস্যদের ওপর চড়াও হন।

চান্দগাঁও থানার ওসি আফতাব আহমেদ বাংলাদেশ বুলেটিনকে বলেন, হামলায় ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে। আহতেরা হলেন- এসআই হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আব্দুস সাত্তার, আমিরুল ইসলাম ও ফরিদ শেখ। 

তিনি আরও জানান, পুলিশ অভিযান চালিয়ে জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও আক্রমণ এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়া চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy