প্রেমিকার ‘হাত ধরে’ হাঁটতে দেখে প্রেমিকের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

শ্রীপুরে প্রেমিকার সাথে তার (প্রেমিকার) সহকর্মীকে হাত ধরে হাঁটতে দেখে প্রেমিকের উপর্যুপরি ছুরিকাঘাতে পোশাক শ্রমিক সৈকত ইসলাম (২০)

2025-01-15T18:12:03+00:00
2025-01-15T18:12:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রেমিকার ‘হাত ধরে’ হাঁটতে দেখে প্রেমিকের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৬:১২ পিএম   (ভিজিট : ২৮৬)
X

শ্রীপুরে প্রেমিকার সাথে তার (প্রেমিকার) সহকর্মীকে হাত ধরে হাঁটতে দেখে প্রেমিকের উপর্যুপরি ছুরিকাঘাতে পোশাক শ্রমিক সৈকত ইসলাম (২০) নিহত হয়। এ ঘটনায় পুলিশ প্রেমিক আপেল মাহমুদ আমিনুরকে (২৪) গ্রেফতার করেছে। 

নিহত সৈকত ইসলাম বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাওড়াখালী গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি ২১ দিন আগে পশ্চিম ভাংনাহাটি এলাকায় মোশারফের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় এমএইচসি অ্যাপরেলস (পোশাক কারখানা) কোয়ালিটি অপারেটর পদে চাকরি নেন।

গ্রেফতার আপেল মাহমুদ আমিনুর বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা (টেপাবাড়ী) গ্রামের খোকা মিয়ার ছেলে। তিনি প্রায় দুই মাস আগে চাকরি করার উদ্দেশে পশ্চিম ভাংনাহাটি এলাকায় এসে স্থানীয় রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন।

আমিনুর জানান, প্রায় ৫ মাস আগে গাজীপুরের কাপাসিয়া উপজেলার এক তরুণীর সঙ্গে তার ফেসবুকে পরিচয় হয়। পরে তাদের মধ্যে বিভিন্ন সময় মেসেঞ্জারে কথা হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তারা শ্রীপুর পৌরসভার পশ্চিম ভাংনাহাটি এলাকায় এসে আলাদা বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন। এর মধ্যে ওই তরুণী (প্রেমিকা) স্থানীয় এমএইচসি অ্যাপরেলসে কোয়ালিটি অপারেটর পদে চাকরি নেন। চাকরি করার সুবাদে নিহত সৈকত ও ওই তরুণী একে অপরের সহকর্মী হন। তারা একসঙ্গে কারখানায় আসা-যাওয়া করতেন। বিষয়টি মেনে নিতে পারেননি প্রেমিক আমিনুর। এরপর থেকে প্রায়ই ওই দুজনকে ফলো করতেন তিনি।

মঙ্গলবার রাত ৯টায় কারখানা ছুটি হলে তারা (সৈকত ও তরুণী) একে অপরের হাত ধরে বৈরাগীরচালা-মাধখলা সড়ক দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিল। বিষয়টি প্রেমিক আমিনুর দেখে ফেললে সৈকত তাকে জিজ্ঞাসা করে, ‘আমাদের ফলো করছো কেন?’ এ সময় প্রেমিক আমিনুর সৈকতকে গলায়, পিঠে ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে ওই তরুণীর চিৎকারে আমিনুর দৌড়ে পালিয়ে যায়। পরে ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে আসামি আপেল মাহমুদ আমিনুরকে পৌরসভার ২ নম্বর সিঅ্যান্ডবি এলাকা থেকে গ্রেফতার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এ ঘটনায় নিহতের চাচা রেজাউল করিম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাঈয়িদা ইমরোজ বলেন, সৈকত ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। তার গলায়, পিঠে ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy