বান্দরবানে ৭ মালিক-শ্রমিক অপহৃত

বান্দরবান প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানের লামায় ৭ তামাক মালিক শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার গভীর রাত উপজেলার সরই ইউনিয়নের দুর্গম বমুখাল নামক

2025-01-15T20:15:00+00:00
2025-01-15T20:15:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বান্দরবানে ৭ মালিক-শ্রমিক অপহৃত
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৮:১৫ পিএম   (ভিজিট : ১৩৭)
X

বান্দরবানের লামায় ৭ তামাক মালিক শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার গভীর রাত উপজেলার সরই ইউনিয়নের দুর্গম বমুখাল নামক এলাকায় অপহরণের ঘটনাটি ঘটে। 

তিনটি তামাকের খামার বাড়ি থেকে ৭ জন তামাক চাষী ও শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসী বাহিনী। অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম  অভিযান চালাচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) গভীর রাতে  সশস্ত্র পাহাড়ী সন্ত্রাসীরা সিভিল পোশাকে হাতে লাঠি নিয়ে বমুখাল এলাকায় তামাকের ৩টি খামার বাড়ি থেকে চাষী ও শ্রমিকসহ ৭ জনকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতরা হলেন,খামারের মালিক মোঃ আমিন(৩৫), ছেলে, মোঃ জাভেদ(২৬),মোঃ আলেক্স জোহার(৩৫) ও শ্রমিক মোঃ শফি আলম(৩২),মোঃ সাকিব (১৪), আসাদ (১৮), মোঃ আবু হানিফ(২১)।

এদিকে,বুধবার যেকোন সময় সন্ত্রাসীরা মুক্তিপনের বিষয়ে কথা বলবে বলে জানা গেছে।

অপহরণের সত্যতা নিশ্চিত করে অফিসার ইনচার্জ মোঃ শাহদাৎ হোসেন জানান, বুধবার গভীর রাতে অপহরণের ঘটনাটি ঘটেছে। খবর পাওয়ার পর সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম অভিযানে নেমেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy