ধামরাইয়ে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন

ধামরাই প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাই উপজেলায় ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি)

2025-01-15T21:03:16+00:00
2025-01-15T21:03:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন
ধামরাই প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৯:০৩ পিএম   (ভিজিট : ২৭০)
X

ঢাকার ধামরাই উপজেলায় ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার সানোড়া ইউনিয়নের খাগুর্তা গ্রামে কৃষি জমিতে এ চারা রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

২০২৪-২৫ অর্থবছরের উপজেলা কৃষি পূনর্বাসন সহায়তা খাত হতে চলতি রবি মৌসুমে "আধুনিক প্রযুক্তির মাধ্যমে ৫০ একর জমিতে উন্নত বোরো ধানের সমলয় চাষাবাদ প্রকল্পের" আওতায় এই রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে ধানের চারা রোপণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ ড. সাফায়েত আহমেদ সিদ্দিকী। 

খাগুর্তা এলাকার মাঠে আলোচনা সভা শেষে চারা রোপণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে দিন দিন জমির পরিমাণ কমছে, মানুষের সংখ্যা বাড়ছে। সনাতন নিয়মে চাষাবাদ করলে খাদ্য উৎপাদন বাড়ানো সম্ভব হবে না। খাদ্য উৎপাদন বাড়াতে হলে চাষাবাদে যান্ত্রিকীকরণ প্রয়োজন। আর সে কারণেই সরকার কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। এক টুকরো কৃষি জমিও খালি রাখা যাবে না। কৃষি জমির যথাযথ ব্যবহার করতে হবে। চারা রোপণের এ পদ্ধতি অবলম্বন করলে হেক্টর প্রতি উৎপাদন খরচ ২৫ থেকে ২৮ হাজার টাকা কমানো সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ আরিফুল হাসান, উপ-পরিচালক কৃষিবিদ নাজিয়াত আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান, সানোড়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব আলী প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy