কালিয়াকৈরে রাতের আঁধারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কালিয়াকৈরে রাতের আঁধারে মন্দিরের একটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বরইতলী এলাকায় পাঁঠাবলি মন্দিরে

2025-01-16T20:16:38+00:00
2025-01-16T20:16:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিয়াকৈরে রাতের আঁধারে মন্দিরের প্রতিমা ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৮:১৬ পিএম   (ভিজিট : ২৯৮)
X

কালিয়াকৈরে রাতের আঁধারে মন্দিরের একটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বরইতলী এলাকায় পাঁঠাবলি মন্দিরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীফলতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বরইতলী বটতলা এলাকায় পুরোনো পাঁঠাবলি মন্দিরের বুড়িমা নামের একটি প্রতিমা রয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে পূজা করে মন্দিরে তালা দিয়ে চলে যান পুরোহিত। বৃহস্পতিবার সকালে ওই মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় এক ব্যক্তি ভাঙচুর করা প্রতিমা দেখতে পান।

মন্দিরের পুরোহিত সুকমল চক্রবর্তী বলেন, আমরা বুধবার বিকালেও পূজা করেছি। আজ সকালে দেখি মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। বুবধার রাতের কোনও একসময়ে প্রতিমাটি ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইফুল আলম বলেন, ‌গত দুই মাস এলাকায় চুরি, ডাকাতিসহ নানা ধরনের অপরাধ বেড়ে গেছে। আগে পুলিশের টহল ছিল। এখন রাতে তো দূরের কথা দিনেও পুলিশের দেখা পাওয়া যায় না।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, রাতে কে বা কারা প্রতিমা ভাঙচুর করেছে। ঘটনাস্থলে গেছি। এ বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy