টাঙ্গাইলে দিনেদুপুরে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চোর সন্দেহেটাঙ্গাইল জেনারেল হাসপাতালে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়া‌রি) বিকেল ৫টায় হাসপাতাল প্রাঙ্গণে

2025-01-16T20:38:12+00:00
2025-01-16T20:38:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে দিনেদুপুরে যুবককে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৮:৩৮ পিএম   (ভিজিট : ৪২০)
X

চোর সন্দেহে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়া‌রি) বিকেল ৫টায় হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকেলে ওই ব্যক্তি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নিচতলার গাইনি ওয়ার্ড থেকে একজনের মুঠোফোন চুরি করার সময় ধরা পড়ে। এ সময় উচ্ছ্বসিত জনতা তাকে গণপিটুনি দিয়ে হাসপাতালের বাইরে নিয়ে আসে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আলমগীর হোসেন বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। এ ছাড়া নিহত ব‌্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy