আসামি ধরতে গিয়ে ইটভাটার আগুনে পুলিশ কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

আসামি ধরতে গিয়ে ইটভাটার চুল্লিতে পড়ে দগ্ধ বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার উপপরিদর্শক মেহেদী হাসান মারা গেছেন।জাতীয় বার্ন

2025-01-17T14:30:39+00:00
2025-01-17T14:30:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আসামি ধরতে গিয়ে ইটভাটার আগুনে পুলিশ কর্মকর্তার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ২:৩০ পিএম   (ভিজিট : ৩০৫)
X

আসামি ধরতে গিয়ে ইটভাটার চুল্লিতে পড়ে দগ্ধ বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার উপপরিদর্শক মেহেদী হাসান মারা গেছেন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার। মেহেদি হাসান বরগুনা সদর উপজেলার চর কলোনী গ্রামের বাসিন্দা মো. জানে আলমের ছেলে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার বলেন, গত ৬ জানুয়ারি রাতে বাবুগঞ্জ উপজেলার ইসলাম ব্রিকসে অভিযান চালানো হয়। এ সময় ভাটার চুল্লির একটি পাত সরে গিয়ে পড়ে যান এসআই মেহেদি হাসান। তাকে অন্য পুলিশ সদস্য ও শ্রমিকরা মই দিয়ে ওপরে উঠান। ততক্ষণে শরীরের ৪০ শতাংশ পুড়ে যায়। 

এসআই মেহেদিকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় তিনি মারা যান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy