নাটোরে ছাত্রলীগ নেতা মাসুম গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)

2025-01-17T19:07:13+00:00
2025-01-17T19:07:13+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
নাটোরে ছাত্রলীগ নেতা মাসুম গ্রেপ্তার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৭:০৭ পিএম   (ভিজিট : ১৭১)
X

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে তাকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রুপপুর থেকে গ্রেপ্তার করা হয়।

রিয়াজুল ইসলাম মাসুম সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী। গ্রেপ্তারের বিষয়টি করেছেন নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পরে পাবনার রুপপুর এলাকায় সদর থানার বিভিন্ন মামলার আসামি রিয়াজুল ইসলাম মাসুমকে ঘোরাফেরা করতে দেখেন নাটোরের কয়েকজন লোক। এরপর তারা সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত মাসুমের বিরুদ্ধে আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, নির্যাতন ও হত্যাসহ সাতটি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরেই রিয়াজুল ইসলাম মাসুমের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে পলাতক ছিলেন তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব ছিলেন ছাত্রলীগের এই সাবেক নেতা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy