মঠবাড়িয়ায় তারুণ্যের উৎসবে ম্যারাথন দৌড়

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে তরুণদের অংশগ্রহণে মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার সোনাখালী

2025-01-18T19:07:03+00:00
2025-01-18T19:07:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় তারুণ্যের উৎসবে ম্যারাথন দৌড়
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৭:০৭ পিএম   (ভিজিট : ২৭১)
X

মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে তরুণদের অংশগ্রহণে মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার সোনাখালী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম এ মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

৩৭ জন তরুনের অংশগ্রহণে ম্যারাথন দৌড় শুরু হয়ে স্থানীয় টিকিকাটা ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। প্রতিযোগিতায় ১ম রনি মিয়া, ২য় মো. রাব্বি হোসেন ও ৩য় স্থান অধিকারী তারেক রহমানকে উপজেলা প্রশাসন পুরস্কৃত ক‌রেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূ‌মি) মো. রাইসুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, পৌর বিএনপির আহবায়ক কে.এম হুমায়ুন কবীর, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল, সাংবাদিক নিজামুল কবির মিরাজসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, এলাকাবাসী ও স্থানীয় তরুণরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ প্রতিপাদ্য সামনে রেখে তারুন্যের উৎসব অনুষ্ঠিত হয়। এতে ম্যারাথন দৌড়ের পাশাপাশি স্থানীয় শহীদ মোস্তফা খেলার মাঠে উপজেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠি হয়। ১১টি ইউনিয়ন ও পৌরসভাসহ ১২টি টিম অংশগ্রহণ করে শনিবার উপজেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ধানীসাফা বনাম পৌরসভার দুটি টিমের খেলোয়ারগণ অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম বলেন, তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ। তারুণ্যের উৎসবের মাধ্যমে পারস্পারিক সৌহার্দ্য সম্প্রীতির পাশাপাশি সু-নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য এ উৎসবের আয়োজন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy