সুন্দরবনে বনদস্যু ও মাদক কারবারীদের ছাড় দেওয়া হবেনা: পুলিশ সুপার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন বলেছেন সুন্দরবনে বনদস্যু নির্মূলে সামনে এবং পিছনে যত শক্তিশালী চক্র

2025-01-18T19:21:16+00:00
2025-01-18T19:21:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুন্দরবনে বনদস্যু ও মাদক কারবারীদের ছাড় দেওয়া হবেনা: পুলিশ সুপার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৭:২১ পিএম   (ভিজিট : ১৭৮)
X

খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন বলেছেন সুন্দরবনে বনদস্যু নির্মূলে সামনে এবং পিছনে যত শক্তিশালী চক্র জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা। সকলকে আইনের আওতায় আনা হবে। মাদক, ইভিটিজিং ও চোরা কারবারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জনগনের সেবায় সবসময় নিয়োজিত। 

শনিবার (১৮ জানুয়ারী) কয়রা থানা চত্বরে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

কয়রার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোশ প্রকাশ করে তিনি বলেন, কোন সাধারণ সেবাগ্রহীতা মানুষ পুলিশ দ্বারা হয়রানীর শিকার হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এ সময় পুলিশ সুপার আরও বলেন, জনগনের জন্য আমার দরজা সব সময় খোলা।

কয়রা থানার অফিসার ইনচার্জ জি, এম ইমদাদুল হকের সভাপতিত্বে সুধী সমাবেশ ও মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন , কয়রা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বয়ক বীর মুক্তিযোদ্ধা জি এম মাওলা বকস, কয়রা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা বিএনপির যু্গ্ম আহ্বায়ক এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী প্রমুখ।

সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজের লোকজন সহ বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy