ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়ক দুঘটনায় এক যুবকের মৃত্যু ও ৫ জন গুরুতর আহত হয়েছে। রোববার সকাল ১০ টা

2025-01-19T19:43:14+00:00
2025-01-19T19:43:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১৫৫)
X

খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়ক দুঘটনায় এক যুবকের মৃত্যু ও ৫ জন গুরুতর আহত হয়েছে। রোববার সকাল ১০ টা ২০ মিনিটে উপজেলার চাকুন্দিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

মৃত যুবক হলেন, সাতক্ষীরা জেলার মধুমোল্লার ডাংগী এলাকার জনৈক গোলাম মোস্তফা ছেলে মফিজুল ইসলাম। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খর্ণিয়া হাইওয়ে পুলিশের এসআই কামরুল ইসলাম খুলনা  বলেন, রোববার সকাল ১০ টা ২০ মিনিটের দিকে একটি ভ্যান চুকনগর থেকে ৪ জন যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি বাস খুলনার দিকে আসছিল। ভ্যান সাইড না দেওয়ায় আগের দিকে যেতে গেলে বাসটি খাদে পড়ে যায় এবং ভ্যানকে ধাক্কা দেয়। এ সময়ে ভ্যানে থাকা যাত্রীরা গুরুতর হন। যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করলে এদের মধ্যে মফিজুল ইসলাম মারা যান। বাকীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy