জামায়াতের আমীরের বরিশাল আগমন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

বরিশাল ব্যুরো

সারাবাংলা

জামায়াতে ইসলামীর বরিশালের কর্মী সম্মেলন পাঁচ লাখ লোকের সমাগম হবে বলে কথা জানিয়েছেন নেতৃবৃন্দ। কর্মী সম্মেলনে প্রধান অতিথি

2025-01-19T19:49:09+00:00
2025-01-19T19:49:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামায়াতের আমীরের বরিশাল আগমন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়
বরিশাল ব্যুরো
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৭:৪৯ পিএম   (ভিজিট : ১৬৬)
X

জামায়াতে ইসলামীর বরিশালের কর্মী সম্মেলন পাঁচ লাখ লোকের সমাগম হবে বলে কথা জানিয়েছেন নেতৃবৃন্দ। কর্মী সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জামায়াতে ইসলামীর বক্তব্য, জামায়াতে ইসলামী সম্পর্কে মানুষের মাঝে যে ভীতি, মিথ্যাচার, প্রপাগান্ডা, ব্লেম গেইম আছে তা জাতির সামনে তুলে ধরবেন বলেও জানানো হয়। 

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে বরিশালের একটি হোটেলে ২১ জানুয়ারি জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনেকে কেন্দ্র করে আমিরে জামায়াতের আমিরের বরিশাল আগমন উপলক্ষ্যে মতবিনিময় সভায় মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মু. বাবর এসব তথ্য জানান। তিনি বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘ ১৭ বছরের মজলুমের সংগঠন। আমাদের কোনো বক্তব্য জাতির সামনে উত্থাপন করতে পারিনি। নানাভাবে আমাদের নিপীড়ন করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনেরও কোনো সুযোগ ছিল না। দেশের নাগরিক হিসেবে দেশের ন্যূনতম কোনো নাগরিক সুবিধাও পাইনি। ব্যক্তিগতভাবে, দলগতভাবে নানা বঞ্চনার শিকার ছিলাম। আমাদের দলের পাঁচজন নেতাকে আদর্শিকভাবে না পেরে জুডিসিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমাদের আরও ছয়জন নেতাকে জেলের মধ্যে মৃত্যুবরণ করতে হয়েছে। বাংলাদেশ আজ স্বাধীন। আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো ফাঁসির হুকুম নিয়ে কারাগারে আছেন। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় অফিস থেকে সারাদেশের ইউনিট অফিসগুলো বন্ধ ছিল। জানাজার নামাজেও আমরা যেতে পারতাম না। 

জহির উদ্দিন মু. বাবর বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এই সুবাদে জামায়াতে ইসলামী তাদের বক্তব্যগুলো, জামায়াতে ইসলামী সর্ম্পকে মানুষের মাঝে যে ভীতি, মিথ্যাচার, প্রাপাগান্ডা, ব্লেম গেইম আছে তা জাতির সামনে তুলে ধরার জন্য জামায়াতের আমির সারাদেশে কর্মী সম্মেলন করছেন। তারই ধারাবাহিকতায় ২১ জানুয়ারি বরিশালে কর্মী সম্মেলন করবেন। এই সম্মেলনের মাধ্যমে জামায়াতের ইসলামীর বক্তব্য সকলের কাছে তুলে ধরা হবে। 

তিনি বলেন, ২১ জানুয়ারি বরিশাল মহানগর ও জেলার সমন্বয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। জেলা ও মহানগরে প্রায় পাঁচ লাখ কর্মী-রোকন আছেন। তাদের সকলকে উপস্থিত করার চেষ্টা করছি। পাশাপাশি বরিশালবাসী অধির আগ্রহে আছেন জামায়াতে ইসলামীর আমিরের জনসমাবেশে যোগ দিতে। সাধারণত কর্মী সম্মেলন একটি ইনডোর কর্মসূচি। তবে আমাদের কর্মী সংখ্যা বেশি হওয়ায় হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে আয়োজন করা হয়েছে। 

জহির উদ্দিন মু. বাবর বলেন, কর্মী সম্মেলনে বড় স্ক্রিনে দেখার ব্যবস্থা করা হবে যাতে কেউ মাঠে স্থান না পেলে বাইরে থেকেও যেন দেখতে পারেন। আমরা আশা করছি বরিশালের ইতিহাসে জামায়াতে ইসলামীর এই সম্মেলন একটি মাইলফলক হয়ে থাকবে। কর্মী সম্মেলনের দিনে শহরে যেন যানজট না হয় এজন্য শহরের কাছাকাছি বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠে গাড়িগুলো রাখা হবে। ট্রাফিক বিভাগের সঙ্গে কথা হয়েছে। নগরবাসীর যেন ভোগান্তি না হয় এজন্য ট্রাফিক বিভাগের নির্দেশনায় আমরা চলতে চাই। 

সভায় উপস্থিত কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, বাংলাদেশের রাজনীতির ধারা পাল্টে দিতে চায় জামায়াত। জামায়াতে অনেক দেশের সেবক তৈরি হয়েছে। দেশ ও জাতির জন্য কর্মীদের প্রস্তুত করতে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বরিশালে আসছেন। এছাড়া মাঠে রাজনৈতিকভাবে কীভাবে কাজ করতে হবে সেই নির্দেশনাও দেবেন তিনি। 

সভায় আরও বক্তব্য দেন বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল মহানগরীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগরীর সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক, বরিশাল মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ সাইফুল ইসলাম, মহানগর শুরা সদস্য মোয়াজ্জেম হোসেন হাওলাদার প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy