বনপাড়া পৌর এলাকায় খাস খতিয়ানভুক্ত জমি উদ্ধার অভিযান শুরু

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের অবৈধভাবে দখলে থাকার সরকারি খাস জমি উদ্ধার অভিযান শুরু করেছে বনপাড়া পৌর প্রশাসক।বড়াইগ্রাম উপজেলার বনপাড়া

2025-01-19T20:48:52+00:00
2025-01-19T20:48:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বনপাড়া পৌর এলাকায় খাস খতিয়ানভুক্ত জমি উদ্ধার অভিযান শুরু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৮:৪৮ পিএম   (ভিজিট : ১৮২)
X

দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের অবৈধভাবে দখলে থাকার সরকারি খাস জমি উদ্ধার অভিযান শুরু করেছে বনপাড়া পৌর প্রশাসক। 

বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকায় বনপাড়া-গোপালপুর সড়কের পাশে সারোয়ার এলাকায় ৭৪ শতক  সরকারি খাস জমি দখল করে স্থায়ীভাবে পাকা ঘর নির্মাণের খবর পেয়ে অভিযান পরিচালনা করেন বনপাড়া পৌর প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম।

আজ (১৯ জানুয়ারী) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) বনপাড়া পৌর প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম নেতৃত্বে স্থানীয় ভূমি কর্মকর্তার যৌথ উদ্যোগে প্রাথমিক মোবাইল  কোর্ট পরিচালনা করেন। এ সময় একটি স্থাপনার কাজ চলোমান অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিক বন্ধ ও ভেঙ্গে দেওয়ার নির্দেশনা দেন এবং তিনি ৭৪ শতাংশ খাস জমিতে যতগুলো অবৈধ স্থাপনা আছে নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেন। 

জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারের ১নং খাস খতিয়ানের এ জায়গাটি দখল করেন স্থানীয় ভূমিদস্যুরা বসবাস ও দোকানপাট করে দখল করে রেখেছিলেন।

স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে, সহকারী কমিশনার (ভূমি) বনপাড়া পৌর প্রশাসক সরেজমিনে এসে জায়গাটি দখলমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy