ছাত্রলীগ ভেবে জামায়াত নেতার মাছ লুট করলো বিএনপি কর্মী

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

মণিরামপুরে জামায়াত নেতার গাড়ি ভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। রবিবার (১৯ জানুয়ারি) সিসিটিভির

2025-01-19T21:22:40+00:00
2025-01-19T21:22:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রলীগ ভেবে জামায়াত নেতার মাছ লুট করলো বিএনপি কর্মী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৯:২২ পিএম   (ভিজিট : ২২৬)
X

মণিরামপুরে জামায়াত নেতার গাড়ি ভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। রবিবার (১৯ জানুয়ারি) সিসিটিভির ভিডিও ফুটেজ মাছ লুটের ঘটনা ধরা পড়ে। 

জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের বাড়ি যশোরের মনিরামপুরের দুর্বাডাঙ্গা ইউনিয়নে। স্থানীয় ঘুঘুদহ বিলে তার মাছের ঘের রয়েছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর স্থানীয় তৌহিদ নামের এক ব্যক্তির কাছে ঘের দেখভালের দায়িত্ব দিয়ে আত্মগোপনে রয়েছেন লেখক। তৌহিদ ঘেরের মাছ ধরে বিক্রি করেন। এতে বিএনপির কয়েকজন বাধা দেয়। একপর্যায়ে দুপুরে লেখকের ঘের থেকে মাছ ধরে গাড়ি দিয়ে কপালিয়া বাজারে বিক্রির উদ্দেশে পাঠানো হয়।

একই সময় নিজেদের ঘেরের মাছ ধরে অন্য এক গাড়ি দিয়ে কপালিয়া বাজারে আড়তে পাঠান জামায়াত নেতা লেয়াকত হোসেন ও আবু নসরসহ ঘেরের অংশীদাররা। পথিমধ্যে কালিবাড়ি মোড় হতে কপালিয়া বাজারে নেওয়ার পথে জামায়াত নেতাদের সেই মাছ লুট করে নেয় স্থানীয় বিএনপির কয়েকজন। যার দৃশ্য মনোহরপুর বাজারের সিসি টিভির ফুটেজে ধরা পড়েছে। 

স্থানীয় একাধিক সূত্র জানায়, মূলত লেখকের ঘের থেকে ধরা মাছ লুট করতে গিয়ে তথ্যের ভুলে জামায়াত নেতার মাছ লুটের ঘটনা ঘটে। মাছ বিক্রির টাকা হজম করতে না পেরে রাতে এক সালিশ বৈঠকের মাধ্যমে টাকা ফেরত দিতে বাধ্য হন মাছ লুটে অভিযুক্তরা। 

কুলটিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আবু নসর বলেন, এলাকায় আমাদের তিনটি ঘের আছে। আমাদের সাবেক থানা আমির লেয়াকত হোসেনসহ কয়েকজনে ঘেরে মাছ চাষ করি। দুটি ঘের থেকে ১৮-২০ মণ মাছ ধরে গাড়ি করে কপালিয়া বাজারে আড়তে বিক্রির জন্য পাঠানো হয়। রাস্তায় কিছু লোক গাড়িসহ মাছ ছিনিয়ে নিয়ে বিক্রি করে দেয়।'

নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, বিকেলে জামায়াত নেতা লেয়াকত হোসেনের কাছে মাছ ছিনতাইয়ের ঘটনা শুনে আমরা তৎপর হই। পরে সিসিটিভির ফুটেজ দেখে মাহাবুব ও রাজিব নামে দুইজনকে চিহ্নিত করা গেছে। আমরা তাদের কাছ থেকে মাছ বিক্রির টাকা উদ্ধার করে লেয়াকতের হাতে বুঝিয়ে দিয়েছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy