সংস্কারের অংশ হিসেবে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।সোমবার (২০ জানুয়ারি)

2025-01-20T14:51:56+00:00
2025-01-20T14:51:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সংস্কারের অংশ হিসেবে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ২:৫১ পিএম   (ভিজিট : ৩৯৮)
X

সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত কথা বলেন।

তিনি বলেন, তিনটা সংস্থার (পুলিশ, র‌্যাব ও আনসারের) জন্য পোশাক সিলেক্ট করা হয়েছে। এটা পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে। এক সঙ্গে সব করা সম্ভব নয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে।

তিনি বলেন, আজকে পোশাক সিলেক্ট করা হয়েছে। এটা হয়তো প্রধান উপদেষ্টাকেও দেখানো হতে পারে।

জানা গেছে, সভায় ১৮টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র‍্যাবের প্রতিনিধি দল বৈঠকে প্রবেশ করে। সেখান থেকে পোশাক নির্বাচন করা হয়। তবে কোন পোশাক নির্বাচন হয়েছে তা তাৎক্ষণিক গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।

এক প্রশ্নে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পোশাকের সঙ্গে আমাদের সবার মন মানসিকতারও পরিবর্তন হতে হবে। আমাদের সবাইকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। তাহলেই অনেককিছুই পরিবর্তন হবে। গত ১৫ বছর তাদের যে ট্রেনিং ছিল সেই ট্রেনিংও পরিবর্তন করতে হবে, তাদের মানবিক হতে হবে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy