রিসোর্টে ঘুরতে আসা শিক্ষার্থী জুটিদের কাজী ডেকে বিয়ে পড়ালো এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

একটি রিসোর্টে ঘুরতে আসা আট তরুণ-তরুণীকে আটকের পর আসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে কাজী ডেকে বিয়ে পড়িয়ে দিয়েছেন স্থানীয়

2025-01-20T15:14:57+00:00
2025-01-20T15:14:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রিসোর্টে ঘুরতে আসা শিক্ষার্থী জুটিদের কাজী ডেকে বিয়ে পড়ালো এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৩:১৪ পিএম   (ভিজিট : ৩৫১)
X

একটি রিসোর্টে ঘুরতে আসা আট তরুণ-তরুণীকে আটকের পর আসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে কাজী ডেকে বিয়ে পড়িয়ে দিয়েছেন স্থানীয় লোকজন। এ সময় রিসোর্টের একটি অংশে অগ্নিসংযোগ করা হয়। 

সিলেটের মোগলাবাজারে থানা এলাকার রিজেন্ট পার্ক রিসোর্টে এ ঘটনা ঘটে। বিকালে কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় রিসোর্টটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, দুপুরে স্থানীয় লোকজন অসামাজিক কার্যকলাপের অভিযোগে রিসোর্টের ভেতরে যান। এ সময় কে বা কারা সেখানে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ছেলেমেয়েদের বিয়ের বিষয়ে আমি কিছু জানি না। এলাকার জনগণ তাদের আটক করছে; আমাদের কাছে দেয়নি। একই সময়ে রিসোর্টে থাকা আরও আট তরুণ-তরুণীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের কাজী আব্দুল বারী বলেন, এলাকাবাসী ছেলেমেয়েদের আটক করেন। তারপর আমাকে খবর দিয়ে নেওয়া হয়। তখন এলাকাবাসীর উপস্থিতিতে চার ছেলে ও চার মেয়ের বিয়ে পড়ানো হয়। এর মধ্যে তিনটি বিয়ের দেনমোহর ১০ লাখ; আরেকটির দেনমোহর ১২ লাখ টাকা ধরা হয়। এসব ছেলেমেয়ে সিলেটের বিশ্বনাথ, মোগালাবাজার, ফেঞ্চুগঞ্জ ও দুক্ষিণ সুরমার এলাকার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। বিয়ের সময় কয়েকজন বিএনপি নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রিসোর্টের কক্ষ ভাড়া নিয়ে নানা অসামাজিক কাজ হয়। এটা জানতে পেরে দুপুর ২টার দিকে তারা সেখানে হানা দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোগলাবাজার থানা পুলিশ। পরে এলাকার মুরুব্বিরা তাদের অভিভাবকদের খবর দেন। পরে আট তরুণ-তরুণীর বিয়ে পড়ানো হয়।

ঘটনাস্থলে থাকা জাতীয়তাবাদী কৃষক দলের সিলেট জেলার সদস্যসচিব তাজরুল ইসলাম তাজুল বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক শুনে এলাকার প্রায় দুই হাজার মানুষ এসেছিলেন রিসোর্টে। আমরা চেষ্টা করেছি, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। এজন্য রিসোর্টের গেট বন্ধ করেছিলাম। কিন্তু অনেকে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। রিসোর্টে আগুন জেনারেটর থেকে লেগেছে। তবে কোনও রুমে আগুন লাগেনি। অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৬ জন ছেলেমেয়েকে আটক করেছিল এলাকাবাসী। এর মধ্যে আট জনের বিয়ে এবং বাকি আট জনকে পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, আসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে ১৬ জন ছাত্রছাত্রীকে রিসোর্টে আটক করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় কয়েকজনকে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেন এলাকাবাসী। পরে পুলিশ জানতে পারে কাজী ডেকে কয়েকজনকে বিয়ে দেওয়া হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy