ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত ১

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে ইসরাফিল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত

2025-01-20T18:35:59+00:00
2025-01-20T18:35:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত ১
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬:৩৫ পিএম   (ভিজিট : ২৯২)
X

হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে ইসরাফিল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আবু রায়হান (১৯) পলাতক রয়েছেন। 

সোমবার (২০ জানুয়ারি) উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের লক্ষ্মীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল ওই গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে। নিহত ইসরাফিল সম্পর্কে আবু রায়হানের প্রতিবেশী নানা হন। হালুয়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইসরাফিলের সঙ্গে জমি নিয়ে আবু রায়হান ও তার পরিবারের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সোমবার সকালে ওই জমি চাষ করতে যান ইসরাফিল। এ সময় আবু রায়হান ছুরি নিয়ে অতর্কিতভাবে ইসরাফিলের পেটে পরপর তিনটি আঘাত করে পালিয়ে যান। 

স্থানীয়রা টের পেয়ে ইসরাফিলকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আবুল খায়ের বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy