‘সুগার মাম্মি’ হতে চান অভিনেত্রী সুবাহ

বিনোদন প্রতিবেদক

বিনোদন

ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের জন্য বেশ আলোচনায় ছিলেন অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। সেসব কাটিয়ে এখন অভিনয় ও

2025-01-20T18:39:40+00:00
2025-01-20T18:39:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘সুগার মাম্মি’ হতে চান অভিনেত্রী সুবাহ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬:৩৯ পিএম   (ভিজিট : ১৩৮৭)
X

ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের জন্য বেশ আলোচনায় ছিলেন অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। সেসব কাটিয়ে এখন অভিনয় ও গান নিয়েই ব্যস্ততা তার। 

দিন কয়েক আগে সুবাহর একটি ‘আমি তোমায় দিলাম’ মুক্তি পেয়েছে। সম্প্রতি সেই গানটি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সুবাহ। শুধু কাজ বা গান প্রসঙ্গই নয়, সেখানে সুবাহ কথা বলেন নিজের ব্যক্তিগত জীবন নিয়েও।
সংবাদ সম্মেলনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে সুবাহকে বলতে শোনা যায়, তিনি একটা সময় ‘সুগার মাম্মি’ হতে চান! অভিনেত্রীর কথায়, ‘আমি সুগার মাম্মি হতে চাই, বয়স চল্লিশের পর।’
আবার এক প্রশ্নের জবাবে সুবাহ বলেন, ‘আগে আমার বয়স চল্লিশ হোক, তারপর বুক দিতে বলব।’
অভিনেত্রী সুবাহর এমন খোলামেলা মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে নেটিজেনদের মাঝে। অনেকে বিষয়টি যেমন মজা হিসেবে নিয়েছেন, আবার অনেকে তার এই মন্তব্য নিয়ে সমালোচনা করছেন। 
প্রসঙ্গত, ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সুবাহ। রফিক শিকদার পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক শিপন মিত্র। 
তিনি সিনেমার চেয়ে ব্যক্তিজীবন জীবন নিয়েই বরাবরই আলোচনায় এসেছেন। সাবেক ক্রিকেটার নাসিরের পর গায়ক ইলিয়াসের সঙ্গে সম্পর্কে জড়ান এবং বিয়ে করেন। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy