শ্রীমঙ্গলে তারুন্যের উৎসবের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান শুরু

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গলে তারুন্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরতলীর আমজাদ আলী

2025-01-20T19:09:55+00:00
2025-01-20T19:09:55+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে তারুন্যের উৎসবের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান শুরু
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৭:০৯ পিএম   (ভিজিট : ২৩২)
X

শ্রীমঙ্গলে তারুন্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরতলীর আমজাদ আলী সড়কে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যােগে এই অভিযানের উদ্বোধন করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে নিজ হাতে ময়লা-আবর্জনা পরিস্কার করার মধ্য দিয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ হোসেন খান, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ প্রমুখ।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, আজ থেকে পর্যায়ক্রমে আমজাদ আলী সড়কে পৌরসভা কর্তৃক নির্মিত ড্রেন এবং ড্রেনের শেষ প্রান্তে প্রবাহমান শাখামুড়া ছড়ার (নদী) ময়লা-আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করা হবে। যাতে পানির প্রবাহ না থেমে যায় এবং জলাবদ্ধতা সৃষ্টি না হয়। 

তিনি বলেন, এই ড্রেন এবং শাখামুড়া ছড়া পরিস্কার পরিচ্ছন্ন রাখতে একটি প্রকল্প হাতে নেয়া হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy