চৌহালীতে বিজ্ঞান মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পর্যায়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

2025-01-20T19:13:51+00:00
2025-01-20T19:13:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌহালীতে বিজ্ঞান মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৭:১৩ পিএম   (ভিজিট : ১৫০)
X

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পর্যায়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে৷

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রস্ততিমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জুয়েল মিয়া। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গিয়াস উদ্দিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ,খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ ইদ্রিস আলী,চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান জুয়েল প্রমুখ।

আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি উপজেলার চৌহালী সরকারি কলেজ মাঠে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান মেলায় ১৩ টি স্টল বরাদ্দ দেওয়া হবে। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy