শিবপুরে শহীদ আসাদ দিবস পালিত

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর শিবপুরে শহীদ আসাদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২০ জানুয়ারি) উপজেলার ধানুয়ায় আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামানের (শহীদ

2025-01-20T19:22:49+00:00
2025-01-20T19:22:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবপুরে শহীদ আসাদ দিবস পালিত
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৭:২২ পিএম   (ভিজিট : ২৩৩)
X

নরসিংদীর শিবপুরে শহীদ আসাদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২০ জানুয়ারি) উপজেলার ধানুয়ায় আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামানের (শহীদ আসাদ) সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

১৯৬৯ সালের ২০ জানুয়ারি তৎকালীন স্বৈরাচারী আইয়ুব সরকারের বিরুদ্ধে ১১ দফা আন্দোলনের হরতাল চলাকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে (চাঁনখারপুল) এলাকায় পুলিশের গুলিতে তিনি নিহত হন।

সোমবার সকালে শহীদ আসাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক  খাইরুল কবির খোকন, জেলা বিএনপির সদস্য সচিব ও  সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ, শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, শিবপুর উপজেলা বিএনপি,  শিবপুর উপজেলা ও কলেজ শাখা ছাত্রদল,  বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ আসাদ দিবস উপলক্ষে শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় আইয়ুব সরকারের বিরুদ্ধে ১১ দফা আন্দোলনে আসাদের উজ্জ্বল ভূমিকা ও আত্মত্যাগ নিয়ে আলোচনা করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy