চাটখিলে ১ হাজার ৬শ পিস ইয়াবাসহ ২ নারী গ্রেফতার

চাটখিল প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর চাটখিলে শাহাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে পারভীন আক্তার (৩০) ও আছমা বেগম (৩২) নামের দু’জন নারী মাদক বিক্রেতাকে

2025-01-20T19:27:10+00:00
2025-01-20T19:27:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চাটখিলে ১ হাজার ৬শ পিস ইয়াবাসহ ২ নারী গ্রেফতার
চাটখিল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৭:২৭ পিএম   (ভিজিট : ১৩২)
X

নোয়াখালীর চাটখিলে শাহাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে পারভীন আক্তার (৩০) ও আছমা বেগম (৩২) নামের দু’জন নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

গত রাত সাড়ে ১১টায় প্রশাদপুর গ্রামের পালের বাড়ী হতে বিশেষ কৌশলে অভিযান পরিচালনার মাধ্যমে তাদের আটক করা হয়।
 
থানা সুত্রে জানা যায়,  রাতে গোপন সংবাদের ভিত্তিতে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী শাহাপুর ইউনিয়নের প্রশাদপুরের পালের বাড়ীতে অভিযান চালানো হয়। গ্রেফতার কৃত পারভীন আক্তার হলো শাহাপুর ইউনিয়নের প্রশাদপুর গ্রামের পালের বাড়ির সুজায়েত উল্যাহর স্ত্রী। অপরজন আছমা বেগম ভোলা জেলার চরফ্যাশনের দুলারহাট গ্রামের হাজী বাড়ীর বেল্লাল হোসেনের মেয়ে।

চাটখিল থানার ওসি তদন্ত  মো. আব্দুস সুলতান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy