শ্রীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে ১৫ শ্রমিক আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় ইলেকট্রনিক মিনি বয়লার বিস্ফোরণে ১৫ শ্রমিক আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৯টায়

2025-01-20T19:29:16+00:00
2025-01-20T19:29:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে ১৫ শ্রমিক আহত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৭:২৯ পিএম   (ভিজিট : ১৪৩)
X

গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় ইলেকট্রনিক মিনি বয়লার বিস্ফোরণে ১৫ শ্রমিক আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৯টায় উপজেলার জৈনাবাজার আবদার এলাকায় ওই কারখানার স্যাম্পল রুমের এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো সেম্পল সুপারভাইজার রইছ উদ্দিন (২৮), সুজন মিয়া (২৬), রহিজ উদ্দিন (২৭), শুক্কুর (৩০), ইয়াসিন আলী (২০), শাহজাহান (২৪), সুনিয়া (২৩), সারজিনা (২৫), কুলসুম (২৭), আমেনা (২৯), লিমা (২৯), রইস উদ্দিন (২৬), ইকবাল হোসেন (৩০), রনি (২৩) এবং আরিফুল ইসলাম (২৪)। তাদেরকে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ইয়াছিল আলীকে তার স্বজনরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

আহত সুইং রিসিভম্যান শাহজাহান জানান, কারখানার উৎপাদন শেডের প্রবেশ ফটকের পাশে মিনি বয়লারের অবস্থান। সকাল ৯ টার দিকে সেম্পল বিভাগের মিনি বয়লার হঠাৎ বিস্ফোরণ ঘটে। হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোররিত হয়ে পুরো ঘরে এর যন্ত্রাংশ ছড়িয়ে পড়লে জানালার থাই গ্লাস, আলমিরা, টেবিল, ফ্যান, লাইট ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্থ হয়েছে। কাঁচের আঘাতে এবং দৌড়ে বের হওয়ার সময় কয়েকজন শ্রমিক আহত হয়েছে।

কারখানার শ্রমিক তাইজ উদ্দিন, কামাল হোসেন বলেন, আমরা সকালে কাজ করছিলাম। হঠাৎ স্যাম্পল সেকশনের বিকট শব্দ পাই। পরে শুনি বিস্ফোরণ হয়ছে। কারখানার উপরের টিনের ছাউনি ছিদ্র হয়ে উড়ে গেছে। ভাঙ্গা গ্লাসের কাঁচ লেগে বেশ কয়েকজন আহত হয়।

আল হেরা হাসপাতালের চিকিৎসক আলিম বিশ্বাস বলেন, আমাদের হাসপাতালে কয়েকজনকে আনা হয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে, তেমন বড় ধরনের আঘাতপ্রাপ্ত হয়নি।

কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা বলেন, স্যাম্পল রুমের মিনি বয়লার অপারেটর সকাল ৮টার দিকে এসে সুইচ অন করে। মেশিন পানি না নেওয়ায় বয়লার হিট হয়ে স্টিম বিস্ফোরণ ঘটে। ট্যাংকিতে পানি না থাকার কারণে অথবা মোটর পানি টানার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ইমতিয়াজ আলম বলেন, বয়লার বিস্ফোরণে ১৫ জন শ্রমিক সামান্য আহত হয়েছেন। কারখানার পক্ষ থেকে প্রত্যেককের চিকিৎসার খোঁজ নেওয়া হচ্ছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানা সকালে বয়লার বিস্ফোরণে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে রয়েছে।  ফায়ার সার্ভিসের কর্মীরা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy