সেনাসদস্যের বাসায় ডাকাতি করতে এসে গৃহবধূকে হত্যা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

গভীর রাতে বসতঘরে ঢুকে হাত, পা ও মুখ বেঁধে এক গৃহবধূকে হত্যা করেছে একদল ডাকাত। এ সময় ঘরে

2025-01-21T14:07:20+00:00
2025-01-21T14:07:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেনাসদস্যের বাসায় ডাকাতি করতে এসে গৃহবধূকে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ২:০৭ পিএম   (ভিজিট : ২৬৭)
X

গভীর রাতে বসতঘরে ঢুকে হাত, পা ও মুখ বেঁধে এক গৃহবধূকে হত্যা করেছে একদল ডাকাত। এ সময় ঘরে থাকা বেশকিছু আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুটে নেয় তারা।

নিহত গৃহবধূর নাম শাহনাজ পারভীন লাকি (৫০)। সোমবার (২০ জানুয়ারি) গভীর রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (সোমবার) রাতে ওই নারী তার ঘরে একা ঘুমিয়ে ছিলেন। সকাল ৮টার দিকে তার দেবর শাহ আলম ওই বাড়ি গিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে ওই নারীকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার দেন। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এটি ডাকাতি নাকি দুর্ধর্ষ চুরি সেটি তদন্ত করা হচ্ছে।

এর আগেও ওই ইউনিয়নে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy