পিস্তলসহ আটক ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ময়মনসিংহে অস্ত্রসহ এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের পর তার সমর্থকরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলে পুলিশ জানিয়েছে।মঙ্গলবার দুপুরে

2025-01-21T18:21:16+00:00
2025-01-21T18:21:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিস্তলসহ আটক ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়ি ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৬:২১ পিএম   (ভিজিট : ৩২৮)
X

ময়মনসিংহে অস্ত্রসহ এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের পর তার সমর্থকরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল রশিদ জানান, আগের দিন সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর বলাশপুর মরাখলা এলাকায় অভিযান চালিয়ে বুলবুল আহম্মেদ সজীবকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলি ও ১টি ম‍্যাগজিন জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল রশিদ বলেন, অস্ত্রসহ সজীবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পথে তার সমর্থকরা বাধা দেয়। এসময় তারা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে এসআই রফিকুল ইসলাম রক্তাক্ত জখম হয়।

এ ঘটনায় পুলিশের দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।  

মোহাইমেনুল রশিদ আরও বলেন, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান আছে। সেই সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হবে।

এর আগে, গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর বলাশপুর মরাখলা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ সজীবকে গ্রেপ্তার করা হয়। সজীব ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy