স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন: ইসি মাছউদ

বরিশাল ব্যুরো

সারাবাংলা

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। এখন জাতির

2025-01-22T19:44:39+00:00
2025-01-22T19:44:39+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন: ইসি মাছউদ
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭:৪৪ পিএম   (ভিজিট : ১৬২)
X

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন।

বুধবার বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বরিশাল জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার মাছউদ বলেন, ‘প্রধান উপদেষ্টা চলতি বছর ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের প্রথম দিকে ভোট হওয়ার ঘোষনা দিয়েছেন। তাই আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি। জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে তাদের কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

ইসি মাছউদ বলেন, আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। এত দিন ভোট নিয়ে মানুষের মধ্যে যে অনিহা ছিল, ভোটের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল। আমরা সে যায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর ও মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এ লক্ষেই এগিয়ে যাচ্ছি।

ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন বলে জানান ইসি মাছউদ। তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদে যারা তথ্য সংগ্রহ করছেন, তাদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।’

অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, তাতে মানুষ তাদের সেবা নিতে পারছে না। তাই এবিষয়ে সকলের সহযোগিতা চেয়েছেন নির্বাচন কমিশনার। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্য দিয়ে সহায়তায় আহ্বান রাখেন নির্বাচন কমিশনার।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy