যৌথ বাহিনীর অভিযানে চোরাচালানের মালসহ ‘কথিত সমন্বয়ক’ আটক

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ফুলপুরে অভিযান চালিয়ে ভারতীয় চিনি ও জিরাসহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে একজন নিজেকে সমন্বয়ক দাবি

2025-01-22T19:51:44+00:00
2025-01-22T19:51:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যৌথ বাহিনীর অভিযানে চোরাচালানের মালসহ ‘কথিত সমন্বয়ক’ আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭:৫১ পিএম   (ভিজিট : ২৮৯)
X

ফুলপুরে অভিযান চালিয়ে ভারতীয় চিনি ও জিরাসহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে একজন নিজেকে সমন্বয়ক দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ। 

আজ বুধবার (২২ জানুয়ারি) বিকালে ফুলপুরের পয়ারী রোড পৌর আমুয়াকান্দা এলাকা থেকে এসব পণ্যসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা এলাকার মো. জিল্লুর রহমান হৃদয় (২২) ও একই উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের মো. মাসুদ রানা (২৫)। এর মধ্যে জিল্লুর রহমান হৃদয় নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করেছেন বলে জানিয়েছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে বুধবার বিকালে ফুলপুরের পয়ারী রোড পৌর আমুয়াকান্দা গরুর হাটসংলগ্ন রাস্তার পাশে একটি গুদাম থেকে ভারতীয় চিনি ও জিরাসহ দুজনকে আটক করে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে ১২৭ বস্তা ভারতীয় চিনি, ১৬ বস্তা জিরা, একটি সেলাই মেশিন, একটি মোটরসাইকেল ও ১৯৫টি খালি বস্তা উদ্ধার করে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy