ঠাকুরগাঁওয়ে গাছে ঝুলিয়ে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে স্থানীয়দের পিটুনিতে রুবেল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।আজ বুধবার (২২ জানুয়ারি)

2025-01-22T19:57:01+00:00
2025-01-22T19:57:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঠাকুরগাঁওয়ে গাছে ঝুলিয়ে যুবককে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৪৫৪)
X

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে স্থানীয়দের পিটুনিতে রুবেল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার যাদুরানি বাজারে এ ঘটনাটি ঘটে। নিহত রুবেল ইসলাম পীরগঞ্জ উপজেলার গোগড় পটুয়াপাড়ার খলিলুর রহমানের সন্তান।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল। তিনি বলেন, মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে (রুবেল) হাতেনাতে আটক করে। পরে তাকে রশিতে বেঁধে গাছে ঝুলিয়ে মারধর করলে ঘটনাস্থলে মারা যায়।

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনও মামলা দায়ের হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy