চট্টগ্রামে হাত-পা ও মুখ বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

পটিয়ায় বেল্ট দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ওই

2025-01-23T14:13:38+00:00
2025-01-23T14:13:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে হাত-পা ও মুখ বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ২:১৩ পিএম   (ভিজিট : ২৮৪)
X

পটিয়ায় বেল্ট দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে তার মরদেহ এই স্থানে ফেলে রেখে গেছে খুনিরা।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকায় সড়কের পাশে বিলের মধ্যে মরদেহটি পাওয়া যায়।

স্থানীয়রা সকালে বিলের মধ্যে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, ধারণা করা হচ্ছে এ ব্যক্তিকে অন্য কোনো স্থানে হত্যা করে এখানে মরদেহ ফেলে দেওয়া হয়েছে। এ বিষয়ে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চট্টগ্রাম থেকে পুলিশের সিআইডি সদস্যরা আসবেন। ঘটনা তদন্তে কাজ চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy