বিএনপির কার্যালয়ে লেখা ‘কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে’

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চাটখিলে বিএনপির দলীয় কার্যালয়ের সাটারে লেখা হয়েছে ‘কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে’। উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর ৫ নম্বর

2025-01-23T17:19:22+00:00
2025-01-23T17:19:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির কার্যালয়ে লেখা ‘কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৫:১৯ পিএম   (ভিজিট : ২৫৩)
X

চাটখিলে বিএনপির দলীয় কার্যালয়ের সাটারে লেখা হয়েছে ‘কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে’। উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের অফিসে রাতের আঁধারে এই লিখাটি লিখে যায় দুর্বৃত্তরা। এ ছাড়াও অফিসের দেয়ালে ‘জয় বাংলা’ লেখা দেখা যায়।

গত সোমবার সকালে প্রথমবার এমন একটি লেখা দেখতে পায় এলাকাবাসী। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এর একটি ছবি ভাইরাল হয়।

নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর বাজারে এ ঘটনা ঘটে। ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অফিসের দেওয়ালে রাতের আঁধারে লেখাটি লিখে যায় দুর্বৃত্তরা। এ ছাড়াও অফিসের সাটারের পাশে ওয়ালে ‘জয় বাংলা’ এবং বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদ কার্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ছত্রলীগ আবার ফিরবে’ এরকম বিভিন্ন লেখা লিখে রাখে দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় বিএনপি নেতা দিলদার আহমদ দিদার বলেন, রাতের আঁধারে কে বা কারা এই লেখা লিখে দিয়েছে। আমরা লেখা দেখেই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছি এবং লেখাগুলো মুছে দিয়েছি।

চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি আমরা মৌখিকভাবে জেনে প্রাথমিক তদন্তের জন্য মোবাইল টিম পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ বলেন, আমরা বিষয়টি জেনেছি এবং প্রশাসনের লোকজনকে অবহিত করেছি। আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করা হোক।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy